স্পোর্টস এক্সেলেন্স প্রোগ্রাম (SEP)
খেলাধুলায় উৎকর্ষতা ত্বরান্বিত করার জন্য
8 বছর ও তার বেশি বয়সীদের জন্য অনলাইন প্রোগ্রামও উপলব্ধ
খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়, দলকে রূপান্তরিত করে
রেজিস্টার করুনএই ওয়ার্কশপ থেকে আমি কী পাব?
খেলার মাঠে ও মাঠের বাইরে ব্যক্তিগত উৎকর্ষতা অর্জন
অন্তর্নিহিত শক্তি ও দৃঢ় আত্মবিশ্বাস গড়ে তোলা
মানসিক ও আবেগজনিত স্থিতিশীলতা বৃদ্ধি
সহনশীলতা ও সংযম গড়ে তোলা
প্রতিযোগিতায় কর্মদক্ষতার চাপ মোকাবিলা করা
মনোযোগ ও একাগ্রতা উন্নত করা
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি
আঘাত থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠা
দলগত কাজের দক্ষতা উন্নত করা
শারীরিক সহনশক্তি বৃদ্ধি
আর্ট অফ লিভিং-এর স্পোর্টস কাউন্সি cক্রীড়াবিদদের জন্য স্পোর্টস প্রোগ্রাম পরিকল্পনা করে। এই প্রোগ্রামগুলিতে মানসিক নিয়ন্ত্রণ ও উন্নত শারীরিক শিক্ষার কৌশল শেখানো হয়। সেই সঙ্গে ব্যক্তিগত উন্নয়নের প্রক্রিয়া, খেলাধুলার আধুনিক মনস্তাত্ত্বিক প্রযুক্তি এবং শক্তিশালী শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিও শিক্ষা দেওয়া হয়, যা খেলোয়াড়দের মাঠে ও মাঠের বাইরে উৎকর্ষতা বাড়াতে অনুপ্রেরণা দেয়।
এই প্রোগ্রাম অংশগ্রহণকারীদের সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে যার ফলে সৃজনশীলতা বৃদ্ধি পায়, পারদর্শিতা ও ফলপ্রসূতা বাড়ে ,কাজের দক্ষতা উন্নত হয় ,দলগত বন্ধন আরো মজবুত হয়।
ভারতে খেলাধুলাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে স্পোর্টস কাউন্সিল বাছাই করা সেরা ও তৃণমূল স্তরের খেলোয়াড়দের জন্য প্রোগ্রাম পরিচালনা করে,আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন আয়োজন করে, খেলাধুলার উন্নয়ন ও বিকাশ নিয়ে মতবিনিময় করে। এছাড়া এই স্পোর্টস কাউন্সিল আর্ট অফ লিভিং এর বিশ্বব্যাপী পরিবারের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার আদান প্রদান করে খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিশোরদের জন্য আর্ট অফ লিভিং প্রোগ্রামের উপকারিতা
▴ 50%
ঘুমের মানে উন্নতি
▴ 21%
ফুসফুসের ক্ষমতায় বৃদ্ধি
▴37%
ভালো কোলেস্টেরলে উন্নতি
▴84%
মস্তিষ্কে আলফা ওয়েভে বৃদ্ধি
▴16.5%
রক্তচাপে হ্রাস
▴13.4%
হৃদস্পন্দনে হ্রাস
তিন দিনের এই অভিজ্ঞতা আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে—কত সহজ কিছু শ্বাস ও ধ্যানের কৌশলের মাধ্যমে জীবন কতটা শান্ত ও কার্যকর হতে পারে। এই অভিজ্ঞতা শরীর ও মন—দুটোর মধ্যেকার অপ্রয়োজনীয় জট…
কামেশ শ্রীনিবাসন
ক্রীড়া সাংবাদিক, দ্য হিন্দু
যোগ আমাদের জীবনে শারীরিক ও মানসিক—দু’দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্ট অফ লিভিং কোর্সের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। বিশেষ করে মহামারির সময়ের সমস্ত অনিশ্চয়তার মধ্যে এটি আমার…
রিয়া ভাটিয়া
টেনিস ইন্ডিয়া র্যাঙ্ক 2 (2020)
এই প্রোগ্রামে শেখা পরামর্শগুলো দৈনন্দিন জীবনে মানুষের সঙ্গে আমার সম্পর্ক আরও ভালো করতে সাহায্য করবে। সবচেয়ে ভালো লেগেছে সুদর্শন ক্রিয়া—এটি আমাকে একই সঙ্গে অত্যন্ত সচেতন ও সজাগ রাখে, আবার শান্ত…
বিষ্ণু বর্ধন
টেনিস খেলোয়াড়, প্রাক্তন অলিম্পিয়ান
এটি ছিল আমার জীবনের সবচেয়ে সেরা ও আধ্যাত্মিকভাবে আলোকিত সময়। আমি এই দিব্য জ্ঞানটির সঙ্গে অন্যদের যুক্ত করতে সাহায্য করার জন্য মুখিয়ে আছি। এটি আমাকে নিজের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত…
যশপাল সোলাঙ্কি
জুডো, অর্জুন পুরস্কারপ্রাপ্ত
এই কৌশলগুলো শেখা আমাকে আরও ইতিবাচকভাবে জীবনযাপন করতে সাহায্য করবে, যার ফলে মানুষের সঙ্গে আমার সম্পর্ক উন্নত হবে এবং আমি একজন আরও ভালো মানুষ হয়ে উঠতে পারব।
সৌরভ ঘোষাল
স্কোয়াশ, ভারতের ১ নম্বর খেলোয়াড়
আমি অনুভব করি যে সকালে সুদর্শন ক্রিয়া, প্রাণায়াম এবং ধ্যান করার পর, সারাদিনের জন্য একটি অসাধারণ অনুভূতি আমার মধ্যে থাকে। একইভাবে, সন্ধ্যায় যখন আমি ধ্যান করি, তখন এটি আমাকে বাকি…
রবিচন্দ্রন অশ্বিন
ভারতীয় ক্রিকেটার
এটি ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। এখন আমি যে মানসিক অবস্থায় আছি, তাতে সত্যিই খুব ভালো লাগছে। এই কোর্সটি আমাকে শান্ত থাকতে এবং সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করেছে। সব শ্বাস-প্রশ্বাসের কৌশল…
দীপক চৌগুলে
ক্রিকেট কোচ
সত্যি বলতে, এই প্রোগ্রামের আগে আমি ধ্যানের বড় ভক্ত ছিলাম না। কিন্তু এই ক্লাসে অংশ নেওয়ার পর এখন মনে হয় ধ্যানই আমার সবচেয়ে প্রিয় বিষয়।
তুলিকা মান
জুডো, কমনওয়েলথ গেমস ২০২২-এ রৌপ্য পদকজয়ী
এই প্রোগ্রামের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। এর ব্যবহারিক প্রয়োগ দৈনন্দিন জীবনে অত্যন্ত সহায়ক হবে। প্রশিক্ষকরা খুবই বন্ধুবৎসল ও ভদ্র ছিলেন।
অজয় যাদব
জুডো (পুরুষ , 73 কেজি বিভাগ), ভারতের 1 নম্বর খেলোয়াড় – 2019
শুটিং খেলায় ফুসফুসের সক্ষমতা বাড়ানোর জন্য সুদর্শন ক্রিয়ার মতো কার্যকর আর কোনো উপায় নেই। এটি আমাদের প্যারালিম্পিক শুটিং দলের জন্য অত্যন্ত সফল প্রমাণিত হয়েছে।
জে. পি. নৌটিয়াল
চেয়ারপার্সন, প্যারা শুটিং
আমি নিজেকে অনেক বেশি শক্তিশালী ও একই সঙ্গে অনেক শান্ত অনুভব করেছি। তাঁরা আমাকে সুখী জীবনযাপনের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়গুলো শিখিয়েছেন। এই অধিবেশনগুলোর অভিজ্ঞতা সত্যিই চমৎকার ছিল।
মনোজ কুমার
শুটিং, ভারতীয় জাতীয় রাইফেল কোচ
প্রতিষ্ঠাতা
গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, হিংসামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
সুদর্শন ক্রিয়া নিয়ে গবেষণা
শ্রী শ্রী ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (SSIAR) দ্বারা সংগৃহীত গবেষণা:
▴ 33%
6 সপ্তাহে বেড়ে যায়
রোগ প্রতিরোধ ক্ষমতা
▴ 57%
6 সপ্তাহে কমে যায়
চাপজনিত হরমোন
▴ 41%
4 সপ্তাহে কমে যায়
চিকিৎসাসংক্রান্ত উদ্বেগ
▴ 21%
1 সপ্তাহে বেড়ে যায়
জীবনে সন্তুষ্টি
জীবন পরিবর্তনের অভিজ্ঞতা
Upcoming Sports Excellence Program
Sports Excellence Program
Elevate your mental game with the timeless wisdom & techniques.
Immerse Yourself in a 3-Day Retreat with Gurudev Sri Sri Ravi Shankar Ji – Learn Sudarshan Kriya!
আমি এই কোর্সটি নিতে চাই, কিন্তু…
সুদর্শন ক্রিয়া™ কী?
সুদর্শন ক্রিয়া™ একটি শক্তিশালী কিন্তু সহজ ছন্দোবদ্ধ শ্বাস-প্রশ্বাসের পদ্ধতি। এতে শ্বাসের প্রাকৃতিক ছন্দ ব্যবহার করা হয়, যা শরীর, মন ও আবেগের মধ্যে সুন্দর সমন্বয় তৈরি করে।
শ্বাস-প্রশ্বাসের কৌশল শরীর ও মনের ওপর কী প্রভাব ফেলে?
সুদর্শন ক্রিয়া™-র মতো শ্বাস-প্রশ্বাসের কৌশল ফুসফুসের ক্ষমতা বাড়ায় এবং হৃদ্যন্ত্র ও রক্তসঞ্চালন ব্যবস্থার কার্যক্ষমতা উন্নত করে, যা খেলাধুলার সময় কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে।
এগুলি শরীরে রক্তের ল্যাকটেট মাত্রা কমায়, ফলে চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানসিক স্বাস্থ্য উন্নত হয়। এর মাধ্যমে খেলাধুলার নানা চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা যায় এবং কর্মদক্ষতা আরও উন্নত হয়।
সুদর্শন ক্রিয়া™-র অন্তরালের বিজ্ঞান কী?
সুদর্শন ক্রিয়া™ আমাদের প্রাণশক্তি বা ‘প্রাণা’ - যা জীবনের সূক্ষ্ম শক্তির উৎস—তাকে নিয়ন্ত্রণ ও সুষম করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এটি শরীরের বহু জৈবিক ছন্দকে সক্রিয় ও সঙ্গতিপূর্ণ করে তোলে, যেমন—মস্তিষ্কের ছন্দ, হৃদস্পন্দন ও এনজাইমের ছন্দ, মানসিক ও আবেগগত ছন্দ।
সুদর্শন ক্রিয়া™ কি ফুসফুসের ক্ষমতা বাড়ায়?
সুদর্শন ক্রিয়া™-তে বিভিন্ন গতিতে শ্বাস-প্রশ্বাস নেওয়া হয়, যার ফলে ‘ডায়াফ্রাম’ ধীরে ধীরে শক্তিশালী হয়। গভীর শ্বাস নেওয়া ও ছাড়ার মাধ্যমে শুধু শ্বাস-প্রশ্বাসই নিয়ন্ত্রিত হয় না, বরং ফুসফুসের ক্ষমতাও বৃদ্ধি পায়।এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ে এবং মনোসংযোগ করার ক্ষমতা উন্নত হয়।
সুদর্শন ক্রিয়া™ কি কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে?
বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে সুদর্শন ক্রিয়া™ মস্তিষ্কের কার্যকলাপে ইতিবাচক প্রভাব ফেলে। এর ফলে—স্মৃতিশক্তি উন্নত হয়, মনোযোগের সময়কাল বাড়ে, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক সক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক স্তর উন্নত হয়।
ক্রীড়াবিদদের জন্য ধ্যান কেন উপকারী?
খেলাধুলার প্রতিযোগিতায় তীব্রতা যত বেশি, শরীর ও মনের ওপর চাপও তত বেশি পড়ে। ধ্যান এই শারীরিক অনুশীলন বা খেলাধুলার সময় তৈরী হওয়া মানসিক ও বুদ্ধিবৃত্তিক চাপ কমাতে সাহায্য করে।
নিয়মিত ধ্যান অনুশীলনে ক্রীড়াবিদরা আরও ভালোভাবে মনোযোগ দিতে পারেন এবং খেলার সময় প্রয়োজনীয় একাগ্রতা বজায় রেখে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে পারেন।
