তামাক ত্যাগ কর্মসূচি
তামাক ছাড়ুন • স্বাস্থ্য ফিরে পান • পরিচ্ছন্ন জীবন বজায় রাখুন
শক্তিশালী শ্বাস-প্রশ্বাসের কৌশল, পারস্পরিক মতবিনিময় প্রক্রিয়া ও বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে পার্শ্বপ্রতিক্রিয়াহীন একটি উদ্যোগ।
এই কর্মশালা থেকে আপনি কী পাবেন?
যে কোনো ধরনের তামাকের নেশা থেকে দূরে থাকার কৌশল শিখবেন
আপনি যদি সিগারেট, বিড়ি ইত্যাদির মাধ্যমে তামাক সেবন করেন বা গুটখা, খৈনি, মাওয়া, নস্যি বা পানের মসলার মতো ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন-তাহলে আপনি প্রাকৃতিক পদ্ধতি শিখবেন, যা আপনাকে এগুলো থেকে দূরে থাকতে, আসক্তির টান নিয়ন্ত্রণ করতে এবং পুনরায় শুরু হওয়া রোধ করতে সাহায্য করবে।
স্ট্রেস, উদ্বেগ ও অনিদ্রা থেকে মুক্তি
তামাক ব্যবহারের অন্যতম কারণ হলো মানসিক চাপ। প্রমাণিত কৌশলের মাধ্যমে আপনি মানসিক ভচাপ, তামাকজনিত উদ্বেগ ও অনিদ্রা কাটিয়ে উঠতে পারবেন।
স্বাস্থ্য, রোগপ্রতিরোধ ক্ষমতা ও প্রাণশক্তির মাত্রা উন্নত করুন
তামাক রোগপ্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তোলে। এমন কৌশল জানুন যা হৃদরোগের ঝুঁকি কমায়, শক্তির মাত্রা বাড়ায় এবং আপনার সামগ্রিক স্বাস্থ্য ও রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
সুদর্শন ক্রিয়া: বিশ্বের অন্যতম শক্তিশালী শ্বাসপ্রশ্বাস কৌশল শিখুন
মানসিক চাপ তামাক আসক্তির একটি বড় কারণ। সুদর্শন ক্রিয়া একটি ছন্দময় শ্বাসপ্রশ্বাস পদ্ধতি যা মানসিক চাপ কমায়, এটি তামাক সেবন নিয়ন্ত্রণে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
ডা. রাজেশ
হৃদস্বাস্থ্য এখন অত্যাবশ্যক।
ডা. রাজেশ ধোপেশ্বরকর, কার্ডিওলজিস্ট, ইপি বিশেষজ্ঞ, হার্ট রিদম ও হার্ট ফেইলিওর ক্লিনিক, পুনে82 জন অংশগ্রহণকারীর মধ্যে 65% ব্যক্তি 6 দিন পর্যন্ত তামাকমুক্ত থাকতে পেরেছেন। বাকিরা তামাক ব্যবহার 50%–90% পর্যন্ত কমাতে সক্ষম হয়েছেন।
স্বাস্থ্যসেবায় যোগের নীতি ও অনুশীলন
নেশায় আসক্ত পুরুষ কারাবন্দীদের সুস্থতার অনুভূতি বৃদ্ধি করে এবং উদ্বেগ কমায়।
ASEAN Journal of Psychiatry
তামাক সেবন নিয়ন্ত্রণে সহায়ক
অনকোলজি বিভাগ, IRCH, নয়াদিল্লি
প্রোগ্রাম উপদেষ্টা প্যানেল
ডা. অঞ্জু ধাওয়ান
প্রফেসর, ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টার, AIIMS ,নয়াদিল্লি
গত 30 বছর ধরে ডাঃ ধাওয়ান আসক্তি মনোরোগবিদ্যার ক্ষেত্রে কাজ করে আসছেন। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটির সদস্য ছিলেন। তিনি নামী জার্নালে একাধিক প্রকাশনা, মনোগ্রাফ ও প্রবন্ধ রচনা করেছেন। কিশোরদের মাদকাসক্তি চিকিৎসাবিজ্ঞান তাঁর বিশেষ আগ্রহের ক্ষেত্র এবং এই বিষয়ে তিনি AIIMS-এ একটি ক্লিনিক পরিচালনা করেন।
ডা. রাজেশ ধোপেশ্বরকর
কার্ডিওলজিস্ট, ইপি বিশেষজ্ঞ, হার্ট রিদম ও হার্ট ফেইলিওর ক্লিনিক, পুনে
AIIMS, নয়াদিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে ডা. রাজেশ ধোপেশ্বরকর পুনের শীর্ষ তিনজন হৃদরোগ বিশেষজ্ঞের একজন হিসেবে বিবেচিত। তিনি কর্পোরেট ক্ষেত্রে জীবনধারা-জনিত রোগ ও চাপের মোকাবিলা করার বিষয়ে নিয়মিত অধিবেশন পরিচালনা করেন।
ডা. নীরজ নাগাইচ
সিনিয়র কনসালট্যান্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি, ফর্টিস হাসপাতাল, জয়পুর
বিখ্যাত চিকিৎসা সংক্রান্ত জার্নালের সম্পাদক এবং নিয়মিত গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও প্রকাশকারী প্রথিতযশা ডা. নীরজ ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
ডা. বেলিন্ডা ভাজ
কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট, মুম্বই
30 বছরের কর্মজীবনে ডাঃ বেলিন্ডা বহু পুরস্কারে ভূষিত হয়েছেন । তিনি বহু গবেষণা প্রবন্ধ প্রকাশ ও উপস্থাপন করেছেন। তিনি বিভিন্ন চর্মরোগের উৎপত্তিতে মনের ভূমিকার উপর গভীর আগ্রহ নিয়ে গবেষণা করেছেন এবং ত্বকের সমস্যা উপশমে খাদ্যাভ্যাস, ব্যায়াম ও চাপ কমানোর কৌশলের গুরুত্ব স্বীকার করেন।
আমি যোগ দিতে চাই, কিন্তু…
আমি অ্যালকোহল, গাঁজা এবং মাঝে মাঝে ওপিওয়েডও ব্যবহার করি। আপনার কোর্স কি আমাকে ছাড়তে সাহায্য করবে?
আমাদের" ওয়েলনেস প্রোগ্র্যাম ফর সাবস্ট্যান্স ইউসারস" শুধু অ্যালকোহল ব্যবহারকারীদের জন্য নয়, বরং যারা একাধিক পদার্থ যেমন গাঁজা, ওপিওয়েড ইত্যাদি ব্যবহার করেন—তাদেরও সাহায্য করার জন্য তৈরি।
অ্যালকোহল ছাড়াও আমি তামাকও ব্যবহার করি। আপনার কোর্স কি আমাকে ছাড়তে সাহায্য করবে?
হ্যাঁ, আমাদের এই প্রোগ্রাম সব ধরনের নেশাজাতীয় পদার্থ ছাড়তে সাহায্য করে।
আমি শুধু সপ্তাহান্তে মদ্যপান করি এবং পরিমাপ আমার নিয়ন্ত্রণে থাকে। তাহলে কি আমার চিন্তার কিছু আছে?
এই পৃষ্ঠায় এলকোহল ইউস ডিসঅর্ডার আইডেন্টিফিকেশন টেস্ট(AUDIT)করবার জন্যে লিঙ্ক দেওয়া আছে।এই টেস্টটি করার পরামর্শ দেওয়া হল। এই পরীক্ষাটি আপনার অ্যালকোহল ব্যবহারের ধরন বুঝতে সাহায্য করবে এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে কথা বললেও উপকার পাবেন।
আমি গাঁজা, অ্যালকোহল, ড্রাগস ইত্যাদি ব্যবহার করি। ঝুঁকি বোঝার জন্য কি কোনো পরীক্ষা আছে?
আমাদের হেল্পলাইন নম্বর 96200 15151-এ একটি ‘মিসড কল’ দিন। আমাদের স্বেচ্ছাসেবীরা আপনাকে কল করে ঝুঁকিগুলি বুঝতে সাহায্য করবেন এবং উপযুক্ত সমাধানও জানাবেন।
আমি শুধু তামাক ব্যবহার করি, অ্যালকোহল নয়। আপনার কোর্স কি আমাকে ছাড়তে সাহায্য করবে?
অনুগ্রহ করে কুইট টোব্যাকো প্রোগ্রামটিতে যোগ দেবার জন্যে নিজেকে নথীভূক্ত করুন।
আমি তামাক চিবাই, কিন্তু ধূমপান করি না। আপনার কোর্স কি আমাকে সাহায্য করবে?
হ্যাঁ, কুইট টোব্যাকো প্রোগ্র্যাম ধূমপান ও ধূমপানবিহীন—উভয় ধরনের তামাক ব্যবহারকারীদের জন্যই তৈরি।
প্রোগ্রামটির সময়কাল কত? আমি কি নিজের সুবিধামতো সময় বেছে নিতে পারি?
এটি একটি অফলাইন, সরাসরি উপস্থিতির প্রোগ্রাম—মোট ১৫ ঘণ্টা, ৫ দিনে ভাগ করা। আপনি নিজের সুবিধামতো স্থান ও সময় বেছে নিতে পারবেন।
প্রোগ্রাম শেষ করার পর কি কোনো সহায়তা থাকে? আমি আগে কয়েকবার ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমাদের " দ্য রোপওয়ে" নামে একটি নিয়মিত অনলাইন ফলো-আপ সাপোর্ট আছে, যা বিভিন্ন সময়ে হয়। আপনি আপনার সুবিধামতো সেশনগুলোতে অংশ নিতে পারেন। বর্তমানে এই সহায়তা আজীবন বিনামূল্যে।
এই প্রোগ্রামের সাথে কি ওষুধের প্রয়োজন আছে, নাকি শুধু প্রোগ্রামই যথেষ্ট?
এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তাই সাধারণভাবে বলা যায় না। চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময়ই ভালো।
আমি চিকিৎসকের তত্ত্বাবধানে যাবো ঠিক করেছি। তাহলেও এই ওয়ার্কশপের প্রয়োজন আছে?
তামাক ও অ্যালকোহল ব্যবহারের সমস্যা বহু দিকের সঙ্গে জড়িত, তাই ভালো ফলাফলের জন্য একটি সামগ্রিক (holistic) পদ্ধতি প্রয়োজন।
আমি যোগব্যায়াম করবার জন্যে বসতে পারি না। তবুও কি আমি এই প্রোগ্রাম করতে পারব?
হ্যাঁ,এর যোগব্যায়াম খুবই সহজ এবং এটি প্রোগ্রামের একটি ছোট অংশ মাত্র। পুরো প্রোগ্রামটি এমনভাবে তৈরি, যা আপনাকে জীবনের বিভিন্ন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে এবং রিল্যাপ্স করা অর্থাৎ আবার নেশায় ফিরে যাওয়া প্রতিরোধ করবে।
সুদর্শন ক্রিয়া ও ধ্যান কি স্বাস্থ্যের উন্নতি করে?
হ্যাঁ, বিভিন্ন গবেষণা ও ব্যক্তিগত অভিজ্ঞতা দেখায় যে এটি ব্যবহারকারী ও অ-ব্যবহারকারী উভয়েরই স্বাস্থ্যের উন্নতি করে। এটি ঘুমের উন্নতি করে, স্ট্রেস কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইত্যাদি। আপনার স্বাস্থ্যগত অবস্থা প্রশিক্ষককে জানালে আরও ব্যক্তিগতভাবে সহায়তা করা যাবে।
এই ওয়ার্কশপ থেকে আমি আর কী কী উপকার পাব?
জীবনের কঠিন পরিস্থিতি সামলানোর দক্ষতা, পুনর্বার নেশার কবলে পড়াকে প্রতিরোধের ক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং নেশামুক্ত জীবনযাপনের ইচ্ছাশক্তি বৃদ্ধি।