বিশ্ব রেকর্ডসমূহ

দ্য আর্ট অব লিভিং-এর ‘বৈচিত্র্যময়তার উৎসব উদযাপন, সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন বিচিত্র সংস্কৃতির ঐক্য সাধন’

দ্য আর্ট অব লিভিং-এর অন্যতম নীতি হল আন্তঃধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে মজবুত করা। গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর সর্বদা বৈচিত্র্যকে উদযাপন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। আর বৈচিত্র্য উপভোগ করার সবচেয়ে সুন্দর উপায় হলো সঙ্গীতের মাধ্যমে তা প্রকাশ করা!

স্কটল্যান্ডের মনোমুগ্ধকর ব্যাগপাইপ থেকে শুরু করে সেতারের মধুর সুর-সঙ্গীত সবসময়ই বিভিন্ন সমাজ ও মানুষের মধ্যে সেতুবন্ধন করেছে। দ্য আর্ট অব লিভিং বিভিন্ন দেশের শিল্পী ও দর্শকদের এমন বিশাল পরিসরে একত্রিত করেছে যে, সেই সব অনুষ্ঠানগুলি প্রত্যেকটি একটি অসাধারণ দৃষ্টান্তে পরিণত হয়েছে।

এখানে, বৃহৎ আয়োজনে উপস্থাপিত যে সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে সেই অনুষ্ঠানগুলির কথা উল্লেখ করা হল:

1. 9 জানুয়ারি 2013 – শান্তির উদ্দেশ্যে শঙ্খধ্বনি

সবচেয়ে বড় শঙ্খ ঐক্যতানে 444 জন সংগীতশিল্পী অংশ নিয়েছিলেন, এটি দ্য আর্ট অব লিভিং-এর উদ্যোগে ভারতের কেরালা রাজ্যে কোল্লামে অনুষ্ঠিত হয়। 444 জন শিল্পী ভারতীয় ‘কোম্বু’ বা ‘শঙ্খ’ নামে পরিচিত C-আকৃতির লম্বা হর্ন বাজিয়েছিলেন। পরিবেশনাটি 25 মিনিট স্থায়ী হয়েছিল।

2. 13 নভেম্বর 2012 – শান্তি ও সম্প্রীতির জন্য মোমবাতির আলো

দীপাবলির দিনে শান্তি ও সম্প্রীতির জন্য ভারতের আহমেদাবাদে, দ্য আর্ট অব লিভিং একই স্থানে একসঙ্গে 121,35টি মোমবাতি জ্বালানোর অনুষ্ঠান করে।

3. 16 মে 2012 – বুলগেরিয়ার ব্যাগপাইপস সুরধ্বনি

সবচেয়ে বড় ব্যাগপাইপ ঐক্যতানের রেকর্ড গড়া হয় 333 অংশগ্রহণকারীর দ্বারা। দ্য আর্ট অব লিভিং-এর উদ্যোগে বুলগেরিয়ার সোফিয়ার ন্যাশনাল প্যালেস অব কালচার-এটি অনুষ্ঠিত হয়।

4. 17 জানুয়ারি 2012 – তালের নিনাদ

সর্ববৃহৎ হ্যান্ড-ড্রাম ঐক্যতানে ১,২৩০ জন তবলাবাদক অংশগ্রহণ করেছিলেন। এটি দ্য আর্ট অব লিভিং কর্তৃক ভারতের সোলাপুর শহরে হুমবারওয়াড়ি এস্টেটে , আয়োজিত হয়।

5. 21 ফেব্রুয়ারি 2011 – অভঙ্গ নাদ

দ্য আর্ট অব লিভিং-এর আয়োজনে ভারতের কোলহাপুরে শিবাজি ইউনিভার্সিটি গ্রাউন্ডে, সর্ববৃহৎ ঢোল বাদ্যের ঐক্যতানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। (সময়কাল: প্রায় 23 মিনিট)। রেকর্ড গড়েন 1,356 জন অংশগ্রহণকারী।

প্রতিষ্ঠাতা

গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, হিংসামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

আরও জানুন

6. 12 ফেব্রুয়ারি 2011 – নাট্য বিস্ময়ম্

সর্ববৃহৎ কথাকলি নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। 150 জন নৃত্যশিল্পীর অংশগ্রহণ করেছিলেন।এটি দ্য আর্ট অব লিভিং-এর আয়োজনে ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পুথারিক্কান্দম গ্রাউন্ডে। (সময়কাল: দুটি পরিবেশনা, প্রতিটি প্রায় 20 মিনিট)

7. 30 জানুয়ারি 2011 – নাদ বৈভবম্

সর্ববৃহৎ কণ্ঠসংগীত (কোয়ার) পরিবেশনায় অংশ নেন 1,21,440 জন।এটি দ্য আর্ট অব লিভিং দ্বারা , ভারতের চেন্নাই রাজ্যে পেরুঙ্গলাথুরে আয়োজিত হয়।

8. 11 নভেম্বর 2010 – মেহরান দে রঙ

সর্ববৃহৎ ভাংরা নৃত্য পরিবেশনায় 2,100 জন অংশগ্রহণ করেন। দ্য আর্ট অব লিভিং কর্তৃক ভারতের লুধিয়ানায়, পাঞ্জাব অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। (সময়কাল: প্রায় 15 মিনিট)

9. 2 নভেম্বর 2010 – অন্নম ব্রহ্মা

ভারতের আহমেদাবাদের শ্রী শ্রী ধামে দ্য আর্ট অব লিভিং সর্ববৃহৎ নিরামিষ বুফের আয়োজন করে। এতে মোট 5,612 প্রকার ভিন্ন ভিন্ন পদ পরিবেশিত হয়।

10. 12 জানুয়ারি 2010 – অন্তর্নাদ

একসঙ্গে গাওয়ার সর্ববৃহৎ গানের রেকর্ডটি দ্য আর্ট অব লিভিং আয়োজন করে। এখানে 1,04,637 জন অংশগ্রহণকারী ‘বন্দে মাতরম্’ গানটি গেয়েছিলেন। অনুষ্ঠানটি ভারতের পুনে শহরে অনুষ্ঠিত হয়।সময়কাল: ৫ মিনিটের বেশি)

11. 21 নভেম্বর 2008 – ব্রহ্ম নাদ

সর্ববৃহৎ সেতারের ঐক্যতানে 1,094 জন সেতারবাদক অংশগ্রহণ করেন। ভারতের রাজধানী দিল্লীর নয়ডাতে দ্য আর্ট অব লিভিং-এর উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।(সময়কাল: তিনটি সিম্ফনি, প্রতিটি প্রায় 7 মিনিট)

12. 28 নভেম্বর 2006 – মোহিনিয়াট্টম

মোহিনিয়াট্টম নৃত্যে সর্বাধিক অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 1,200। দ্য আর্ট অব লিভিং-এর সিলভার জুবিলি উদযাপনের অংশ হিসেবে এটি ভারতের কেরালা রাজ্যের কোচিতে জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। (সময়কাল: প্রায় 12 মিনিট)

সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানসমূহ