মেধা যোগ লেভেল 2
সহনশীল হও, আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলো, বড় করে ভাবো, নিরাপদ অনুভব করো, ভাগ করে নিয়ে শেখো
যোগ্যতা: যে সব কিশোর-কিশোরী মেধা যোগ লেভেল 1 কোর্সটি করেছে আর যাদের বয়স 13 বছর থেকে 18 বছর
রেজিস্টার করুনকিশোর-কিশোরীরা কীভাবে উপকৃত হবে?
মহামারির প্রেক্ষাপট, বয়ঃসন্ধিক্ষণ জনিত সমস্যা আর অনিশ্চয়তার সময়ে এই অনুশীলনগুলির মাধ্যমে কিশোর-কিশোরীরা বুঝতে পারে যে তারা যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম।
নিরাপদ অনুভব করা
এখানে তারা নিজেকে নিরাপদ অনুভব করে এবং শারীরিক, মানসিক ও বুদ্ধিগত পরিবর্তনের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নিতে শেখে।
ভাগ করে নিয়ে শেখা
কিশোর-কিশোরীরা শুধু নিজের সমস্যার কথা খুলে বলাই নয়, সহপাঠীদের সমস্যা ও সংগ্রামের কথা শুনে সেখান থেকেও শেখে।
আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা
তারা নিজের আবেগ ও আচরণ সামলাতে শেখে এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে পারে। এর মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে।
বড় করে ভাবা
কিশোর কিশোরীরা যতক্ষণ না লক্ষ্যস্থির করবার মত বড় কোনো লক্ষ্য খুঁজে পায় ততক্ষণ নিজেকে নিয়েই মগ্ন থাকে। আমরা তাদের বড় কিছু করবার অনুপ্রেরণা জোগাই।
মেধা যোগ কী?
গবেষণায় দেখা গেছে, ‘সুখী কিশোর-কিশোরীরাই ভবিষ্যতে সুস্থ প্রাপ্তবয়স্কে পরিণত হয়’। কিন্তু আজকের দিনে সুখী কিশোর-কিশোরী ক্রমেই বিরল হয়ে উঠছে। শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনে যাওয়ার পথে পড়াশোনা, প্রবেশিকা পরীক্ষা, সহপাঠীদের চাপ এবং সম্পর্কজনিত নানা চ্যালেঞ্জ মানসিক চাপ বাড়িয়ে তোলে।
মেধা যোগ লেভেল 2-এ কিশোর-কিশোরীরা লেভেল 1-এ শেখা সহজ প্রক্রিয়াগুলির উপর ভিত্তি করে আরও গভীর জ্ঞান ও ধ্যানের অভিজ্ঞতা লাভ করে। এর মাধ্যমে তারা ভয় ও সংকোচ কাটিয়ে উঠে নিজের অনন্য শক্তিগুলি আবিষ্কার করে। তারা সেবার আনন্দ, নীরবতার স্বাধীনতা ধ্যানের অভ্যাস করবার জন্যে তাদের বুদ্ধি তীক্ষ্ণ হয়ে ওঠে। এই প্রোগ্রামটি কিশোর-কিশোরীদের অন্যদের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। আজীবন সাফল্যের জন্য এক শক্তিশালী ভিত্তি!
প্রধান বিষয়
সেবা
কিশোর-কিশোরীরা বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে নিজেদের ‘স্বত্বা’কে আবিষ্কার করে এবং তারা যে পরিবেশ ও সমাজে বাস করে তার সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তোলে।
প্রাণায়াম
স্বল্প সময়ের কিন্তু অত্যন্ত শক্তিশালী শ্বাসপ্রশ্বাসের কৌশলের মাধ্যমে কিশোর-কিশোরীরা সারা শরীরে শক্তির বৃদ্ধি অনুভব করে। প্রতিদিন কয়েক মিনিট অনুশীলনই বড় পরিবর্তন এনে দেয়।
দলগত আলোচনা
কিশোর-কিশোরীরা তাদের মতামত ও ভয় খোলাখুলিভাবে প্রকাশ করে এবং অন্যদের কথা মন দিয়ে শুনে সমাধানের পথ খোঁজে। তারা প্রচলিত ধারা ছাড়িয়ে চিন্তা করে, কল্পনা করে এবং নতুন ধারণা বাস্তবায়ন করে।
নীরবতা ও ধ্যান
নীরবতা ও ধ্যানের মাধ্যমে কিশোর-কিশোরীরা নিজের অন্তঃকরণ কি চায় সেটা আবিষ্কার করে এবং নিজেদের স্বপ্নকে চিনে নিতে পারে। তারা আত্মসমীক্ষা করে নিজেদের ভেতরের অটল ও দৃঢ় মূল সত্তার সঙ্গে সংযোগ স্থাপন করে।
ভয় বরাবর আমার জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত। মেধা যোগ লেভেল ২ করার সময়ে আমি নিজেকে আরও উন্নত করার প্রতিশ্রুতি নিয়েছিলাম। এখন আমি খেলাধুলায় খুব ভালো হয়েছি এবং পড়াশোনাতেও অনেক উন্নতি…
সুকান্ত ভট্টাচার্য
মেধা যোগ লেভেল 2 স্নাতক
আমার সাহস বেড়েছে। আমি আগে ক্লাসের বন্ধুদের সাথেও কথা বলতে পারতাম না। কিন্তু এখন, আমি আমাদের অ্যাসেম্বলিতে সাহসের সাথে ভাষণ দিতে সক্ষম!
মীরা, 13
ছাত্র
আমি জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছি। আমি চাই গুরুদেবের মতো সবার মুখে হাসি ফুটিয়ে তাদের আনন্দিত করতে।
অক্ষয়, 16
ছাত্র
আমি আমার এক উন্নততর, আরও আত্মবিশ্বাসী রূপ পেয়েছি। আমি নিয়মিত সুদর্শন ক্রিয়া করি, যা আমার একাগ্রতা ও শিক্ষাগত দক্ষতা উন্নত করেছে।
শ্রিয়া, 15
ছাত্র
মেধাযোগ নিয়ে গবেষণার ফলাফল
▴ 22%
কাজকে নির্ভুলকরে তোলার ক্ষমতা বৃদ্ধি
▴ 29%
সুস্থতা ও মানসিক ভালো থাকার সূচকে উন্নতি
▾ 69%
আবেগজনিত সমস্যার হ্রাস
▾ 67%
অতিসক্রিয়তার হ্রাস
▾ 50%
সমবয়সী বন্ধুবান্ধবের সঙ্গে সমস্যার হ্রাস
▾ 78%
আচরণগত সমস্যার হ্রাস
প্রতিষ্ঠাতা
গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, হিংসামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
আমি এই কোর্স করতে চাই কিন্তু…
এই প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানাবেন?
মেধা যোগ গুরুদেব শ্রী শ্রী রবিশংকরের দ্বারা উদ্ভাবিত এবং প্রাচীন যোগ পদ্ধতি ও ব্যায়ামের ওপর ভিত্তি করে তৈরি। ধ্যান, যোগ এবং শ্বাস পদ্ধতির মাধ্যমে কিশোর-কিশোরীদেরকে শেখানো হয় কিভাবে পূর্ণ এবং আত্মবিশ্বাসে ভরা জীবন যাপন করতে হয়। একই সঙ্গে তাদের সংশয়, বাধা-নিষেধ, ভয় এবং দুশ্চিন্তা জয় করতে উদ্বুদ্ধ করা হয়। তারা খোলাখুলি তাদের সমস্যা নিয়ে আলোচনা করে এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে একাত্মতা অনুভব করে। পারস্পরিক সৌহার্দ্যবোঘের এবং সামাজিক সম্পর্কের অনুভূতি কিশোর-কিশোরীদের সবচেয়ে বেশি প্রয়োজন, এবং এই প্রোগ্রাম তা প্রদান করে। এছাড়াও, ওদেরকে আধ্যাত্মিকতা এবং ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো হয়।
নাম নথিভুক্ত হবার পরে কি হয়?
আপনাকে আপনার কিশোর-সন্তানের সব তথ্য জানিয়ে একটি ফর্ম পূরণ করতে বলা হবে। ফর্মটি পূরণ করার পর, আপনাকে পেমেন্ট গেটওয়ের দিকে নিয়ে যাওয়া হবে। ব্যস এটাই—আপনার কাজ শেষ! এর পরে, আমরা ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ রাখব, যাতে প্রোগ্রামের সময়সূচী সম্পর্কে আপনি অবগত থাকেন।
আরেকটা অনলাইন ক্লাস? আমি নিশ্চিত নই যে আমি সেটা আমার কিশোর-সন্তানকে করাতে চাই কি না
আমরা পুরোপুরি বুঝতে পারছি আপনার অবস্থা । কিন্তু যদি আপনার কিশোর-সন্তান একটি দ্বন্দ্বমুক্ত, শান্ত, সুখী এবং ফলপ্রসূ জীবন যাপন করে, তাহলে কি তা মূল্যবান হবে না? এই প্রোগ্রামটি আপনার কিশোর-সন্তানকে তাদের বয়স-সংক্রান্ত চাপ ও দুশ্চিন্তার মোকাবিলা করতে সাহায্য করবে, যা তারা হয়তো জানে বা জানে না, কিন্তু সেটা তাদের বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করছে।
আমার কিশোর-সন্তান কি সরাসরি প্রোগ্রামে প্রশ্ন করতে পারবে?
হ্যাঁ! প্রোগ্রামটি সরাসরি মুখোমুখি অনুষ্ঠিত হবে, তাই কিশোর-কিশোরীরা তাদের মতামত জানাতে , পর্যবেক্ষণ প্রকাশ করতে ও তাদের সংশয় দূর করতে পারবে।
আমার কিশোর-সন্তান অন্তর্মুখী, এবং হয়তো প্রোগ্রামের কার্যক্রমে অংশ নেবে না। অংশ নিলে কি তার কোনো উপকার হবে?
হ্যাঁ, অবশ্যই! এই প্রোগ্রাম আপনার কিশোর-সন্তানের জন্য অনেক উপকারী। লাজুক কিশোর-কিশোরীরা তাদের সংকোচ কাটিয়ে ওঠে এবং প্রোগ্রামের সময়ে ও পরে নিজেকে প্রকাশ করতে শেখে।