নেশার দ্রব্য ব্যবহারকারীদের জন্য ওয়েলনেস প্রোগ্রাম
শক্তিশালী শ্বাস-প্রশ্বাসের কৌশল, প্রক্রিয়া ও বিশেষজ্ঞদের দিকনির্দেশনার মাধ্যমে একটি ওষুধবিহীন হস্তক্ষেপ।
মাদক ও অ্যালকোহল ছাড়ুন • স্বাস্থ্য পুনরুদ্ধার করুন • নেশামুক্ত থাকুন
এই প্রোগ্রাম থেকে আমি কী পাব?
যেকোনো নেশা থেকে দূরে থাকতে শিখুন
আপনি যদি অ্যালকোহল, ক্যানাবিস, মাদক, ইনজেক্টেবল, ইনহেল্যান্ট, ওপিওয়েড বা এদের যেকোনো সমন্বয় ব্যবহার করেন-তবুও আপনি নেশামুক্ত থাকতে শিখতে পারেন। তামাক ব্যবহারকারীদের জন্য আমরা আলাদা একটি কর্মশালাও প্রদান করি।
ভালো লাগা ও শিথিলতা অনুভব করুন
পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন শ্বাস-প্রশ্বাসের কৌশল ও ধ্যান শিখে গভীর বিশ্রাম নিন এবং নেশার দ্রব্য ছাড়াই ভালো লাগা অনুভব করুন।
স্বাস্থ্য ও রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করুন
নেশার দ্রব্যের অপব্যবহার রোগপ্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হৃদরোগের ঝুঁকি কমানো এবং শক্তি বৃদ্ধি করতে সহায়ক কৌশলগুলি জানুন।
চাপ, উদ্বেগ ও অনিদ্রা দূর করুন
নেশায় অ্যসক্তির একটি বড় কারণ হলো চাপের মোকাবিলা করার অক্ষমতা । প্রমাণিত কৌশলের মাধ্যমে এই চাপ কাটিয়ে উঠুন এবং নেশাজনিত উদ্বেগ ও অনিদ্রা থেকে মুক্তি পান।
সুদর্শন ক্রিয়া™
সুদর্শন ক্রিয়া™ হলো একটি ছন্দবদ্ধ শ্বাস-প্রশ্বাস প্রযুক্তি যা এই প্রোগ্রামে শেখানো হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নানাবিধ উপকারের মধ্যে এই শ্বাসপ্রযুক্তি নেশার দ্রব্য ব্যবহারকারীদের জীবনের মান উন্নত করতে সহায়তা করে।
পুনরায় নেশায় ফিরে যাওয়া প্রতিরোধ
প্রত্যেক নেশাগ্রস্ত ব্যক্তির সবচেয়ে বড় ভয় ও বিপদ হলো পুনরায় নেশায় ফিরে যাওয়া। তীব্র আকাঙ্ক্ষা সামলাতে ও পুনরায় নেশার হাতছানি প্রতিরোধ করতে প্রাকৃতিক কৌশল শিখুন।
82 জন অংশগ্রহণকারীর মধ্যে 65% ব্যক্তি 6 দিন পর্যন্ত তামাকমুক্ত থাকতে পেরেছেন। বাকিরা তামাক ব্যবহার 50%–90% পর্যন্ত কমাতে সক্ষম হয়েছেন।
স্বাস্থ্যসেবায় যোগের নীতি ও অনুশীলন
নেশায় আসক্ত পুরুষ কারাবন্দীদের সুস্থতার অনুভূতি বৃদ্ধি করে এবং উদ্বেগ কমায়।
ASEAN Journal of Psychiatry
তামাক সেবন নিয়ন্ত্রণে সহায়ক
অনকোলজি বিভাগ, IRCH, নয়াদিল্লি
প্রচলিত কিছু ভুল ধারণার অবসান
ডা. নীরজ নাগাইচ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট, ফর্টিস হাসপাতাল, জয়পুর
রেড ওয়াইন হার্টের জন্য ভালো
অ্যালকোহলের একটি নিরাপদ মাত্রা আছে
বিয়ার নিরাপদ
একসাথে অতিরিক্ত পান করলে (বিঞ্জ ড্রিংকিং) ক্ষতি নেই
প্রোগ্রাম উপদেষ্টা প্যানেল
ডা. অঞ্জু ধাওয়ান
প্রফেসর, ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টার, AIIMS ,নয়াদিল্লি
গত 30 বছর ধরে ডাঃ ধাওয়ান আসক্তি মনোরোগবিদ্যার ক্ষেত্রে কাজ করে আসছেন। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটির সদস্য ছিলেন। তিনি নামী জার্নালে একাধিক প্রকাশনা, মনোগ্রাফ ও প্রবন্ধ রচনা করেছেন। কিশোরদের মাদকাসক্তি চিকিৎসাবিজ্ঞান তাঁর বিশেষ আগ্রহের ক্ষেত্র এবং এই বিষয়ে তিনি AIIMS-এ একটি ক্লিনিক পরিচালনা করেন।
ডা. রাজেশ ধোপেশ্বরকর
কার্ডিওলজিস্ট, ইপি বিশেষজ্ঞ, হার্ট রিদম ও হার্ট ফেইলিওর ক্লিনিক, পুনে
AIIMS, নয়াদিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে ডা. রাজেশ ধোপেশ্বরকর পুনের শীর্ষ তিনজন হৃদরোগ বিশেষজ্ঞের একজন হিসেবে বিবেচিত। তিনি কর্পোরেট ক্ষেত্রে জীবনধারা-জনিত রোগ ও চাপের মোকাবিলা করার বিষয়ে নিয়মিত অধিবেশন পরিচালনা করেন।
ডা. নীরজ নাগাইচ
সিনিয়র কনসালট্যান্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি, ফর্টিস হাসপাতাল, জয়পুর
বিখ্যাত চিকিৎসা সংক্রান্ত জার্নালের সম্পাদক এবং নিয়মিত গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও প্রকাশকারী প্রথিতযশা ডা. নীরজ ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
ডা. বেলিন্ডা ভাজ
কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট, মুম্বই
30 বছরের কর্মজীবনে ডাঃ বেলিন্ডা বহু পুরস্কারে ভূষিত হয়েছেন । তিনি বহু গবেষণা প্রবন্ধ প্রকাশ ও উপস্থাপন করেছেন। তিনি বিভিন্ন চর্মরোগের উৎপত্তিতে মনের ভূমিকার উপর গভীর আগ্রহ নিয়ে গবেষণা করেছেন এবং ত্বকের সমস্যা উপশমে খাদ্যাভ্যাস, ব্যায়াম ও চাপ কমানোর কৌশলের গুরুত্ব স্বীকার করেন।
আমি যোগ দিতে চাই, কিন্তু…
আমি অ্যালকোহল, গাঁজা এবং মাঝে মাঝে ওপিওয়েডও ব্যবহার করি। আপনার কোর্স কি আমাকে ছাড়তে সাহায্য করবে?
অ্যালকোহল ছাড়াও আমি তামাকও ব্যবহার করি। আপনার কোর্স কি আমাকে ছাড়তে সাহায্য করবে?
আমি শুধু সপ্তাহান্তে মদ্যপান করি এবং পরিমাপ আমার নিয়ন্ত্রণে থাকে। তাহলে কি আমার চিন্তার কিছু আছে?
আমি গাঁজা, অ্যালকোহল, ড্রাগস ইত্যাদি ব্যবহার করি। ঝুঁকি বোঝার জন্য কি কোনো পরীক্ষা আছে?
আমি শুধু তামাক ব্যবহার করি, অ্যালকোহল নয়। আপনার কোর্স কি আমাকে ছাড়তে সাহায্য করবে?
আমি তামাক চিবাই, কিন্তু ধূমপান করি না। আপনার কোর্স কি আমাকে সাহায্য করবে?
প্রোগ্রামটির সময়কাল কত? আমি কি নিজের সুবিধামতো সময় বেছে নিতে পারি?
প্রোগ্রাম শেষ করার পর কি কোনো সহায়তা থাকে? আমি আগে কয়েকবার ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
এই প্রোগ্রামের সাথে কি ওষুধের প্রয়োজন আছে, নাকি শুধু প্রোগ্রামই যথেষ্ট?
আমি চিকিৎসকের তত্ত্বাবধানে যাবো ঠিক করেছি। তাহলেও এই ওয়ার্কশপের প্রয়োজন আছে?
আমি যোগব্যায়াম করবার জন্যে বসতে পারি না। তবুও কি আমি এই প্রোগ্রাম করতে পারব?
সুদর্শন ক্রিয়া ও ধ্যান কি স্বাস্থ্যের উন্নতি করে?
হ্যাঁ, বিভিন্ন গবেষণা ও ব্যক্তিগত অভিজ্ঞতা দেখায় যে এটি ব্যবহারকারী ও অ-ব্যবহারকারী উভয়েরই স্বাস্থ্যের উন্নতি করে। এটি ঘুমের উন্নতি করে, স্ট্রেস কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইত্যাদি। আপনার স্বাস্থ্যগত অবস্থা প্রশিক্ষককে জানালে আরও ব্যক্তিগতভাবে সহায়তা করা যাবে।