বিপর্যয়ের মোকাবিলায় ত্রাণ
Rপ্রয়োজনীয় সামগ্রী ও মানসিক আতঙ্ক থেকে মুক্তি দিয়ে দ্রুত বিপর্যয়ে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হোন।
দান করুন
পরিকল্পনা
প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য, আতঙ্ক থেকে মনকে মুক্ত করা এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন।
ফলাফল
বড় বড় সব বিপর্যয়ে আমরা ত্রাণ কার্য করেছি।
পরিসর
এ পর্যন্ত ছাপ্পান্ন লাখ মানুষ উপকৃত হয়েছেন।
সারসংক্ষেপ
প্রাকৃতিক হোক বা মানুষের তৈরি, প্রত্যেক বিপর্যয় এবং তার নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান নিজস্ব চ্যালেঞ্জ তৈরি করে। আর্ট অব লিভিং এবং আমাদের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ (IAHV) আমাদের বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবকদের নেটওয়ার্কের মাধ্যমে, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাকৃতিক ও মানুষের তৈরি বিপর্যয়ের মোকাবিলায় দ্রুত সাড়া দিতে সক্ষম হয়েছে। এর ফলে আজ এই দুই সংস্থা ভারতসহ বিশ্বের অনেক দেশে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিপর্যয়ের মোকাবিলায় পুনর্বাসনের গুরুত্বপূর্ণ প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত।
ভারতেই শুধু, আমরা 2001 সাল থেকে সব প্রধান বিপর্যয়ে ত্রাণ দল পাঠিয়েছি এবং আমাদের প্রচেষ্টায় 1,50,000 মানুষের জীবনে স্বস্তি পৌঁছে দিয়েছি।
বিপর্যয়ের মোকাবিলায় ত্রাণ
একটি জীবন পুনর্গঠনে সাহায্য করুন
আতঙ্ক মুক্ত না হলে খাদ্য এবং ওষুধ কাজ করবে না। মর্মান্তিক দুর্যোগের শিকার হয়ে মানসিক কষ্টে ভারাক্রান্ত মানুষ খেতে বা ঘুমাতে পারে না। একটু স্নেহময় স্পর্শ, পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ সম্বন্ধে তাদের মনে ইতিবাচক পরিবর্তনের আশা জাগিয়ে বিপর্যস্ত মানুষদের তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেতে পেতে পারে।
- গুরুদেব শ্রীশ্রী রবিশংকর
পরিকল্পনা
কোথাও কোন বিপর্যয় ঘটলে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ , সহায়তা ও সেবা যত্ন প্রদান শুরু হয়ে যায়।। এসব জরুরি সেবার মধ্যে থাকে খাবার, জামা-কাপড়, ওষুধ এবং আশ্রয়। ডাক্তার, কাউন্সেলর ও অন্যান্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই জরুরি সহায়তার অপরিহার্য অংশ।
যারা কঠোর শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন, শুধু প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা তাদের জন্য যথেষ্ট নয়। ট্রমা মুক্ত করা এবং মানুষকে তাদের জীবন পুনরুদ্ধার করতে সাহায্য করা অত্যাবশ্যক। আমাদের ট্রমা-রিলিফ প্রোগ্রামে মানুষকে বিভিন্ন শ্বাসপ্রশ্বাস পদ্ধতির মাধ্যমে আবেগের নিয়ন্ত্রণ , মানসিক চাপ দূর করা এবং অতীতের পরিবর্তে ভবিষ্যতের ইতিবাচক সম্ভাবনার দিকে মনোযোগ দিতে শেখানো হয়।
সত্যিকার সহায়তা তখনই হয়, যখন বিপর্যয় থেকে বেঁচে যাওয়া মানুষরা শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ পুনর্বাসিত হয়। বিপর্যস্ত মানুষের জন্য যাতে টেঁকসই স্থায়ী সমাধান গড়ে তোলা যায়, সে জন্যে বিশ্বব্যাপী আমাদের স্বেচ্ছাসেবকরা — ঘর, স্যানিটেশন ব্যবস্থা, রাস্তা, স্কুল, কারিগরি কেন্দ্র, এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণে সেই অঞ্চলের, গ্রামের স্থানীয় মানুষের সঙ্গে কাজ করেন।
আমাদের পরিকল্পনা
তাৎক্ষণিক সহায়তা প্রদান
প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য ও জরুরি পরিষেবা দেওয়া
ট্রমা-রিলিফ কর্মশালা
মানসিক আতঙ্ক থেকে মুক্ত করার সহায়তা প্রদান
দীর্ঘমেয়াদী পুনর্বাসন
মৌলিক পরিকাঠামো পুনর্নির্মাণ
ফলাফল
বিশ্বব্যাপী সুনামি-ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে গুজরাট ভূমিকম্পে সাহায্য - আমাদের স্বেচ্ছাসেবকেরা নিষ্ঠা, স্নেহ এবং যত্নের সঙ্গে বিপর্যস্ত মানুষের শারীরিক, মানসিক এবং প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে কাজ করেছেন। আমাদের সাম্প্রতিক কাজসমূহের মধ্যে রয়েছে:
ভূমিকম্প
গুজরাট ভূমিকম্প
ভারতবর্ষ (জানুয়ারি 2001)
বাম ভূমিকম্প
ইরান (ডিসেম্বর 2003)
কাশ্মীর-পাকিস্তান ভূমিকম্প
ভারতবর্ষ (অক্টোবর 2005)
গোরখা ভূমিকম্প
নেপাল (এপ্রিল 2015)
বন্যা
এলবে নদীর বন্যা
জার্মানি (আগস্ট 2002)
সুরাট বন্যা
ভারতবর্ষ (আগস্ট 2006)
দক্ষিণ ভারত বন্যা ত্রাণ
(2009)
মুম্বই বন্যা
ভারত (জানুয়ারি 2001)
উত্তরাখণ্ড বন্যা
(2015)
ঘূর্ণিঝড় / হারিকেন
উড়িষ্যা ঘূর্ণিঝড়
ভারতবর্ষ (অক্টোবর 1999)
উড়িষ্যা ঘূর্ণিঝড় ফণি
(2019)
হারিকেন ক্যাটরিনা
মার্কিন যুক্তরাষ্ট্র (আগস্ট 2005)
সুনামিI
ভারত মহাসাগর সুনামি
(2004)
হারিকেন ক্যাটরিনার পর শিশুদের মানসিক স্বস্তি
প্রতিদিন প্রোগ্রাম শেষ হবার পর বাচ্চাদের মধ্যে আনন্দ এবং মনের প্রশান্তি বাড়তে দেখেছি। আমি নিজেও এই পদ্ধতি অভ্যাস করে উপকার পেয়েছি। মনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই পদ্ধতি খুব সাহায্য করে।
- হারিকেন ক্যাটরিনার থেকে বেঁচে ফিরে আসা, ড. রেজিনাল্ড শ, জি বি এল আই এন সি ইউথ মিনিস্ট্রির ডিরেক্টর
সুনামি-ক্ষতিগ্রস্ত মানুষদের ট্রমা-রিলিফ
সুনামির সময়ে অনেক এনজিও খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছিল, কিন্তু IAHV এবং আর্ট অফ লিভিং- মানসিক ট্রমার দিকটি দেখেছিল। এখন পর্যন্ত ৩৫,০০০-এর বেশি মানুষ ট্রমা-রিলিফ প্রোগ্রামের সুবিধা পেয়েছেন।
- তেঙ্কাসি এস. জওহর, জেলা কালেক্টর, নাগাপাট্টিনম, তামিলনাড়ু
আপনার সহায়তায় আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারি
একটি জীবন পুনর্গঠনে সাহায্য করুন
সামাজিক উদ্যোগের একটি বহুমুখী পদ্ধতি বহু মানুষের জীবন রক্ষা করেছে, অনেকের মনে আশার আলো জ্বালিয়েছে এবং সম্প্রদায়গুলোকে উন্নতির অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করেছে। প্রতিটি সেবামূলক কাজই গভীর বিশ্লেষণ ও আন্তরিক যত্নের সঙ্গে সম্পন্ন হয়—যেখানে মানবিকতাকে সর্বাগ্রে রাখা হয়।





