সুস্থতা

ভাল থাকবার আশ্চর্যজনক গোপন রহস্যগুলি আবিষ্কার করুন!

জ্ঞান ছাড়া শারীরিক ও মানসিক ভাবে সম্পূর্ণ ভাল থাকা সম্ভব নয়। তাই জ্ঞান হলো মন ও শরীরের সুস্থতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞানকে জীবনে কাজে না লাগালে কোন লাভ নেই। তাই জ্ঞান ও তার সঙ্গে নিয়মিতভাবে অনুশীলনগুলি চালিয়ে যেতে হবে, তবেই শারীরিক ও মানসিক ক্ষেত্রে প্রকৃত সুস্থতা নিশ্চিত হবে।

এছাড়াও প্রয়োজন সচেতনতা — নিজের চিন্তা, অনুভূতি এবং যে মানসিক ধরণগুলি আমাদের মধ্যে কাজ করে, সেগুলিকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা।

আমাদের ভালো থাকা নির্ভর করে এই গুলির ওপর। আমাদের ধারণা, ভয়-আশঙ্কা এবং মানসিক গঠনগুলিকে মাঝে মাঝে বারবার পর্যবেক্ষণ করা দরকার, কারণ এগুলোও আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলে।

আমাদের মনোভাব, মানসিক স্থিতি, ভাল থাকবার একটি গুরুত্বপূর্ণ দিক। আপনি কীভাবে পরিস্থিতিকে গ্রহণ করেন? আপনি কতটা দৃঢ় ও সহনশীল? আপনি কতটা এগিয়ে আছেন, কতটা প্রগতিশীল? এই সব গুণ মানসিক ও শারীরিক সুস্থতার কারন এবং এগুলো আধ্যাত্মিক শক্তি।

আজ ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন মেনে নিয়েছে যে জীবনে ভাল থাকার ওপর আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধ্যাত্মিকতা মানুষের মধ্যে পরিতৃপ্তি, ভাল থাকা,সবার সঙ্গে যুক্ত থাকার অনুভূতির সঞ্চার ঘটায় আর এমন আত্মবিশ্বাসের এনে দেয় যা জীবনের প্রতিটি কাজে সহায়তা করে।

অভ্যন্তরীণ সৌন্দর্য বাইরের সৌন্দর্যে প্রতিফলিত হয়।সৌন্দর্যের অনেক দিক রয়েছে — একটি হলো বাহ্যিক সৌন্দর্য এবং অন্যটি হলো অন্তরের সৌন্দর্য। অন্তরের সৌন্দর্যই বাইরের সৌন্দর্যে প্রতিফলিত হয়।

ওয়েলনেস প্রোগ্রাম

আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গড়ে ওঠা সুস্থ জীবনের একটি পূর্ণাঙ্গ পথনির্দেশিকা।

যোগ ও ধ্যানের কর্মসূচি

জীবনের বিভিন্ন সমস্যার সর্বাঙ্গীণ, সম্পূর্ণ সমাধান।