আজকের এই দ্রুতগতির ও বিশৃঙ্খলাময় পৃথিবীতে অনেক মানুষের কাছে মনের শান্তি ও ভাল থাকবার উপায় খুঁজে পাওয়াটা সবার আগে জরুরি হয়ে উঠেছে। ধ্যান হলো গতিশীলতা থেকে স্থিরতা এবং শব্দ থেকে নীরবতার দিকে একটি যাত্রা। প্রত্যেক মানুষেরই ধ্যান করা দরকার। কারণ মানবজীবনের একটি স্বাভাবিক প্রবণতা হল এমন এক আনন্দের সন্ধান করা যা হ্রাস পায় না,এমন এক ভালোবাসা খোঁজা যা বিকৃত হয় না বা নেতিবাচক আবেগে পরিণত হয় না। ধ্যান কি আপনার কাছে অপরিচিত? একেবারেই না। এর কারণ হলো, আপনি জন্মের কয়েক মাস আগেই ধ্যানে ছিলেন। আপনি আপনার মায়ের গর্ভে নিঃশব্দে অবস্থান করতেন। সেখানে আপনাকে কোনো চেষ্টা করতে হতো না। আপনাকে এমনকি খাবার চিবিয়ে খেতেও হতো না—খাবার সরাসরি আপনার শরীরে পৌঁছে যেত। আপনি সেখানে আনন্দের সঙ্গে ভাসতেন, ঘুরতেন, কখনও কখনও পা ছুঁড়তেন—কিন্তু বেশিরভাগ সময় গভীর আরামের মধ্যে থাকতেন। সেটাই ধ্যান বা পরম বিশ্রামের এক অবস্থা।
ধ্যান হলো এমন একটি যাত্রা যা আমাদের শব্দ থেকে নীরবতার দিকে নিয়ে যায়।
– গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
বিশ্বব্যাপী সহজ সমাধি
ধ্যান উৎসব
অনায়াসে আত্মোন্নতি অনুভব করুন
শ্রীমতি ভানুমতি নরসিংহনের সঙ্গে সরাসরি অধিবেশন
সহজে ধ্যান করতে শিখুন অনলাইন/ মূখোমুখি22 - 24 மே 2026
রেজিস্টার করুন!আত্মার আহার
ধ্যান আমাদের জীবনে কী উপকার নিয়ে আসে তা যদি আমরা উপলব্ধি করি, তাহলে ধ্যান আরও বেশি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় হয়ে ওঠে। প্রাচীনকালে ধ্যান ব্যবহার করা হতো তিনটি প্রধান উদ্দেশ্যে— জ্ঞান অর্জন করার জন্য, নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পাওয়ার জন্য, দুঃখ দূর করা ও সমস্যাকে অতিক্রম করার জন্য। ধ্যান মানুষের যোগ্যতা ও ক্ষমতা বাড়ানোর একটি উপায়ও ছিল। আজকের দিনে আমরা যদি সমাজের নানা সমস্যা, মানসিক চাপ ও উত্তেজনা দেখি, তাহলে বুঝতে পারি ধ্যানের প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। আপনার জীবনে যত বেশি দায়িত্ব থাকবে, তত বেশি ধ্যানের প্রয়োজন হবে। যদি আপনার খুব বেশি কাজ না থাকে, তাহলে হয়তো ধ্যানের প্রয়োজন কম অনুভূত হবে। কিন্তু আপনি যত ব্যস্ত হবেন, সময় যত কম থাকবে, কাজ ও আকাঙ্ক্ষা যত বাড়বে—ধ্যানের প্রয়োজন ততই বাড়বে। ধ্যান শুধু চাপ থেকে মুক্তি দেয় না; এটি জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তিও বাড়ায়। ধ্যান আমাদের উন্নত স্বাস্থ্যও এনে দেয়।সঙ্গীত হলো আবেগের আহার,জ্ঞান হলো বুদ্ধির খাদ্য,বিনোদন হলো মনের আহার আর ধ্যান হলো আত্মার খাদ্য। ধ্যান মনকে শক্তিশালী করে।
স্বভাবজাত ইতিবাচকতা
আপনি কি লক্ষ্য করেছেন—কখনও কখনও কারও সঙ্গে দেখা হলে কোনো কারণ ছাড়াই তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আবার এমন কিছু মানুষ আছেন যাদের সঙ্গে খুব বেশি দেখা হয়নি, তবুও তাদের সঙ্গে এক ধরনের স্বাভাবিক ঘনিষ্ঠতা ও স্বাচ্ছন্দ্য অনুভব হয়। এর কারণ হলো ইতিবাচক শক্তি। ধ্যান আমাদের চারপাশে ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ শক্তি সৃষ্টি করে।
অল্প সময়ে গভীর বিশ্রাম
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, ত্বকের সমস্যা, স্নায়ুতন্ত্রের সমস্যা এবং আরও অনেক সমস্যার ক্ষেত্রে ধ্যান কীভাবে সাহায্য করে তা নিয়ে এখন অনেক গবেষণা চলছে। অনেক মানসিক ও শারীরিক অসুস্থতা প্রতিরোধে ধ্যান বড় সহায়ক। বুদ্ধির ক্ষেত্রে ধ্যান মনকে তীক্ষ্ণ করে, মনোযোগ বাড়ায়, সচেতনতা ও পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে।আবেগের ক্ষেত্রে এটি মনকে হালকা, কোমল ও নির্মল করে তোলে। অতীতের অনেক মানসিক ভার আপনি ছেড়ে দিতে পারেন। ধ্যান আপনার চারপাশে ইতিবাচক কম্পন সৃষ্টি করে, যা আপনার আচরণ ও অন্যদের সঙ্গে আপনার সম্পর্ককে প্রভাবিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— ধ্যান খুব অল্প সময়ের মধ্যেই গভীরতম বিশ্রাম এনে দেয়।
একাগ্রতা এবং স্বচ্ছতা
এটি আমাদের বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করে। মন অতীত এবং ভবিষ্যতের মধ্যে দুলতে থাকে। আমরা হয় অতীতের জন্য রেগে থাকি অথবা ভবিষ্যতের জন্য সর্বদা চিন্তায় থাকি। ধ্যান মনকে অতীত এবং ভবিষ্যতের মধ্যে ঘোরাফেরা করা থেকে বিরত রাখতে সাহায্য করে, বর্তমানে থাকতে সাহায্য করে। স্বাস্থ্যগত সুবিধা ছাড়াও, ধ্যান একাগ্রতাকে উন্নত করে। এটি উপলব্ধিকেও উন্নত করে। এটি মনের স্বচ্ছতা নিয়ে আসে।
নিজের মধ্যে শান্তি, পৃথিবীতে শান্তি
এটি আপনার চারপাশের মানুষের সঙ্গে আপনার ভাব বিনিময়কে উন্নত করে তোলে। আপনি কী বলবেন এবং বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে আচরণ করবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন সে সম্পর্কে আপনি সচেতন হয়ে উঠবেন। সাধারণভাবে বলতে গেলে একটি চাপমুক্ত সমাজ থেকে শুরু করে ব্যক্তিগত শান্তি ও স্বাস্থ্য রক্ষা এবং একটি হিংসামুক্ত সমাজ থেকে শুরু করেএকটি দুঃখমুক্ত আত্মা— এই সবকিছুই হল ধ্যানের পার্শ্বপ্রতিক্রিয়া।
ধ্যানের মাধ্যমে, আরোগ্য লাভ সম্ভব। যখন মন শান্ত, সজাগ এবং সম্পূর্ণরূপে সন্তুষ্ট থাকে, তখন এটি একটি লেজার রশ্মির মতো-এটি অত্যন্ত শক্তিশালী এবং এতে অসুস্থতা সেরে যেতে পারে।
– গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
আজ, বিশ্বের চেতনা উন্নত হচ্ছে; তবে, অন্যদিকেদেখা যাচ্ছে নেতিবাচকতা এবং অস্থিরতা । তবুও এখন আগের চেয়ে বেশি সংখ্যক মানুষ পৃথিবী সম্পর্কে উদ্বিগ্ন হয়। দিনে দিনে আরও বেশি বেশি মানুষ বিশ্বের জন্য,সমাজের জন্য কিছু করতে চাইছে। পৃথিবীর কোনো অংশে যদি গ্রীষ্মকাল দীর্ঘ হয়, তবে অন্য কোনো অংশে শীতকাল দীর্ঘ হয়। এই পৃথিবীতে আমরা যে পরিমাণ দিনের আলো পাই এবং রাত পাই তা প্রায় সমান সমান । তাই যখন আমরা বৃহত্তর চিত্রটি দেখি, তখন আমাদের এই আত্মবিশ্বাস থাকা উচিত যে একটি বৃহত্তর শক্তি এই গ্রহের দেখাশোনা করছে,আর লক্ষ,লক্ষ বছর ধরে সে তার কাজ করে আসছে। তবে এটি আমাদের কিছু না করার অজুহাত নয়!
যখন কর্ম এবং ধ্যানের ভারসাম্য বজায় থাকে, তখন জীবন স্বাভাবিকভাবেই প্রস্ফুটিত হয়।
– গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
ভেতরে শান্তি না থাকলে বাইরের শান্তি থাকতে পারে না। ধ্যান ভেতরের শান্তিকে নিশ্চিত করে।
যখন ভেতরের শান্তি থাকে, তখন বাইরেও শান্তি অর্জন করা যায়। যদি আপনি উত্তেজিত থাকেন, হতাশায় ভোগেন, তাহলে বাইরে শান্তি তৈরি করতে পারবেন না। ঠিক যেমন বলা হয়, “দান শুরু হয় ঘর থেকেই”। খালি বাটি দিয়ে দান করা যায় না। তার ভেতরে দেবার জন্যে কিছু থাকা উচিত। একইভাবে, শান্তি দেওয়ার জন্য আপনার ভেতরেও শান্তি থাকা দরকার। তাছাড়া, কেবল মুখের কথা শান্তি প্রকাশ করে না। শান্তি হলো এক ধরনের স্পন্দন। আপনার ভেতরটা সৌম্য, প্রশান্ত হয়ে উঠলে আপনার শক্তি বহুগুণ বেড়ে যাবে। তখন আপনি এত শক্তিশালী হয়ে উঠবেন যে,যে কোনো জায়গায় গিয়ে শান্তির কথা বলতে পারবেন। ধ্যান ভেতরের শক্তি দেয়। এবং এটি চারপাশে প্রশান্তিদায়ক কম্পন ছড়িয়ে দেয়। আর সেই কারণেই শান্তির জন্য ধ্যান অপরিহার্য।
ধ্যান শিখতে এবং ব্যক্তিগত শান্তি থেকে আরও শান্তিপূর্ণ সমাজের উপকারিতা উপভোগ করতে, আজই হ্যাপিনেস প্রোগ্রামে যোগ দিন।











