আমরা সবাই জানি রাগ কী এবং এটি কী করতে পারে। আমরা শুনেছি যে রাগ সম্পর্ক নষ্ট করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে এবং আমাদের সম্মান হারানোর ঝুঁকিতে ফেলতে পারে। যারা এই তীব্র আবেগ অনুভব করেন, তারা অসংখ্যবার শুনেছেন— ‘রাগ কোরো না’। কিন্তু খুব কম মানুষই কখনও ‘কীভাবে রাগ না করতে হয়’ তার উত্তর পেয়েছেন। আজ আমরা সেই রাগ নিয়ন্ত্রণের উপায় সম্পর্কিত বিষয়েই কথা বলব।

  1. রাগ খারাপ নয়, যদি তা আপনার নিয়ন্ত্রণে থাকে এবং আপনি তা খুব কম ব্যবহার করেন।

  2. আপনি রাগ করতে পারেন, চিৎকার করতে পারেন এবং দুঃখ পেতে পারেন, কিন্তু জলের উপর একটা দাগ টানলে তা যতক্ষণ থাকে, ওই রাগ যেন ততক্ষণই স্থায়ী হয় । আর তাহলেই সেই রাগ স্বাস্থ্যকর।

  3. আপনার হাসিকে সস্তা করুন আর রাগকে করুন দামী!

  4. যখন মন ভয়মুক্ত, অপরাধবোধমুক্ত, রাগমুক্ত এবং নিজের কেন্দ্রে স্থিত হয়, তখন তা যে কোনও অসুস্থতাকে নিরাময় করার শক্তি ধারণ করে।

  5. ভুলকে শুধু ভুল হিসেবে দেখুন— ‘আমার’ ভুল বা ‘তার’ ভুল হিসেবে নয়। ‘আমার ভুল’ মানে অপরাধবোধ, আর ‘তার ভুল’ মানে রাগের উৎপত্তি।

  6. লোভ, ঈর্ষা, রাগ, ঘৃণা বা হতাশা—এই সব নেতিবাচক আবেগকে যোগব্যায়ামের মাধ্যমে নিরাময় বা সঠিক পথে পরিচালিত করা যায়।

  7. নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষাই রাগের কারণ। অসম্পূর্ণতার জন্য কিছু জায়গা ছেড়ে দিন। কাজের ক্ষেত্রে সম্পূর্ণ নিখুঁত হওয়া প্রায় অসম্ভব।

  8. রাগ অর্থহীন, কারণ এটি সবসময় এমন কিছুকে ঘিরে থাকে যা ইতিমধ্যেই অতীত হয়ে গেছে।

  9. যে ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে, তার জন্য রাগ করে কোনও লাভ নেই।  ভবিষ্যতে আবার যেন তা না ঘটে আপনি কেবল তার জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারেন।

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *